ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

কোটি টাকার মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত

এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে দুর্বৃত্তদের হাতে জিম্মি হয়েছেন এক ওষুধ ব্যবসায়ী। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। অপহৃত জাহাঙ্গীর আলম (৪৮) শৈলকুপার সাতগাছি গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে।

ঘটনার পর মঙ্গলবার (৩ মার্চ) জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে জাহাঙ্গীর আলম তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলার নিজ বাসভবনে ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি দ্রুতগামী কারে আসা কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়া হয়। অপহৃত জাহাঙ্গীর আলম যশোর শহরের ধর্মতলা এলাকায় বসবাস করেন।

জাহাঙ্গীর আলমের স্ত্রী রেশমা খাতুন জানান, অপহৃত হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামীর ফোন নম্বর থেকে নিজের ফোনে একটি কল আসে। সেখানে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে জাহাঙ্গীরকে খুন করারও হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আমরা অভিযোগটি পেয়েছি এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপহৃত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধারের জন্য আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে উৎসাহ নিয়ে কাজের আহ্বান বিমানমন্ত্রীর

কোটি টাকার মুক্তিপণ দাবিতে যশোরে ওষুধ ব্যবসায়ী অপহৃত

আপডেট সময় : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬