ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খাস পুকুর নিয়ে বিরোধ: দুই বিএনপি কর্মী হত্যায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুর দখলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই বিএনপি কর্মীর হত্যায় জড়িত প্রধান অভিযুক্ত এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া। গ্রেপ্তারকৃতদের মধ্যে মূল অভিযুক্ত আছমত আলী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন নেতা বলে জানা গেছে।

পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তরা বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন (৭০) এবং আব্দুস সালাম (৬০)। ইসমাইল হোসেন ছিলেন ওই গ্রামের মৃত মমছের আলীর ছেলে এবং আব্দুস সালাম ময়দান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের সরকারি খাস পুকুরটি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে। আছমত আলী মসজিদ-এর নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।

এই ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার (২ মার্চ) সকালে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলী ও তার লোকজন বাধা দেয়। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা, লাঠি সোটা নিয়ে একে অপরের উপর আক্রমণ চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। ৯৯৯-এ কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রধান অভিযুক্ত আছমত আলী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির নিরাপত্তা চায় চীন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর তাগিদ বেইজিংয়ের

খাস পুকুর নিয়ে বিরোধ: দুই বিএনপি কর্মী হত্যায় মূল অভিযুক্তসহ গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬