মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

ঈদগাঁওয়ে অনলাইন জুয়ার আসর থেকে ৫ জন গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রকাশ্য স্থানে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অপরাধে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মফিজুর রহমান, সোহেল ও ইব্রাহিম এবং জাগিরপাড়া এলাকার মুসা আলম ও মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাদিতলা এলাকার একটি দোকানে বসে স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে বাজি ধরছিলেন একদল ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, জনসমক্ষে চায়ের দোকানে বসে তারা মোবাইল ফোনের সাহায্যে অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। আটকের পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনার ভাঙ্গুড়ায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঈদগাঁওয়ে অনলাইন জুয়ার আসর থেকে ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬