ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বোমা বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

খুলনার তেরখাদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বোমা বিস্ফোরণে আহত মামুন মোল্লা (৩৫) মারা গেছেন। রোববার (১ মার্চ) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর খালের মাথা এলাকার বাসিন্দা সরবেত মোল্লার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মধুপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শক্তিশালী হাতবোমার বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। বিস্ফোরণে মামুন মোল্লা গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় পাঠানো হয়। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দুই গ্রুপের সংঘর্ষের সময় মামুন গুরুতর আহত হয়েছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। নিহতের মরদেহ তেরখাদায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এদিকে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এই সংঘাতের বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি জানান, তেরখাদায় দুই পক্ষের এই সংঘর্ষ মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। এটি কোনো রাজনৈতিক বিরোধ বা দলীয় কোন্দলের কারণে হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এশিয়ান কাপে বাংলাদেশের ঐতিহাসিক পথচলা শুরু: চীনের বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের প্রত্যাশা তাবিথের

খুলনায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বোমা বিস্ফোরণ: চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬