ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

নোয়াখালীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নোয়াখালী সদর উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে পাঁচ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মার্চ) বিকেলে উপজেলার সোনাপুর, দত্তের হাট, মহাব্বতপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের মো. রাজু (৩২) ও মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন (২৯)।

অভিযান সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই টাস্কফোর্স অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযুক্ত পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে আটককৃতদের দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট— মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি আরও উল্লেখ করেন, রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে জেলা প্রশাসনের এই ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রপ্তানি আয়ে বড় ধাক্কা: আট মাসে আয় কমেছে ৩.১৫ শতাংশ, ফেব্রুয়ারিতে পরিস্থিতির অবনতি

নোয়াখালীতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬