বরিশালের উজিরপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।
উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. খোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শূরা কর্মপরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজম খান, সহকারী সেক্রেটারি মো. সাইয়েদ আহমেদ, জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন এবং উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল খালেক মাস্টার।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, সাবেক সভাপতি মহাসিন মিয়া লিটন এবং সাংগঠনিক সম্পাদক মো. কাওছার হোসেন। এছাড়াও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্নাসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম খসরু বলেন, “সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। সত্যকে নির্ভয়ে তুলে ধরা এবং সমাজের নানা অসংগতি প্রকাশ করা গণমাধ্যমকর্মীদের নৈতিক দায়িত্ব।” অন্যান্য বক্তারাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 




















