ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

দিনাজপুর দক্ষিণাঞ্চলে ‘সাংবাদিক ঐক্য ফোরামের’ আত্মপ্রকাশ: মোরশেদ মানিক আহবায়ক, মিলন সদস্য সচিব

দিনাজপুরের দক্ষিণাঞ্চলে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার মহৎ উদ্দেশ্য নিয়ে ‘দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরাম’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। মোরশেদ মানিককে আহবায়ক এবং গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে এই নবগঠিত ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নবগঠিত এই আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন হারুন উর রশিদ, মুরাদ ইমাম কবির ও মাহাবুর রহমান। এছাড়াও, নির্বাহী সদস্য পদে রয়েছেন আকরাম হোসেন, হালিম আল রাজি, গোলাম রব্বানী, রোকনুজ্জামান, ইয়ামিন হোসেন, মাসুদুল হক রুবেল, মুসা মিয়া এবং আ: আজিজ।

রবিবার ফোরামের আত্মপ্রকাশ উপলক্ষে বিরামপুরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক মোরশেদ মানিক। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির পাশাপাশি পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে নবগঠিত ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভায় দেশ টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, বৈশাখী টিভির হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, যমুনা টিভির মুরাদ ইমাম কবীর, গণমাধ্যম কর্মী গোলাম রব্বানী, হালিম আল রাজি, মাসুদুল হক রুবেল ও মাহবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করলেন না মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দিনাজপুর দক্ষিণাঞ্চলে ‘সাংবাদিক ঐক্য ফোরামের’ আত্মপ্রকাশ: মোরশেদ মানিক আহবায়ক, মিলন সদস্য সচিব

আপডেট সময় : ০৮:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬