ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে জামায়াতের নতুন প্রার্থী, ৯ এপ্রিল ভোটগ্রহণ

এক প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রয়াত প্রার্থী মু. নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ। গতকাল সোমবার (২ মার্চ) বিকেলে জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া, সাবেক আমির মাওলানা আব্দুল বাতেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মাসুদুর রহমান মাসুদ বলেন, “আমার ভাইয়ের রেখে যাওয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার লক্ষ্যেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দল আমাকে এই মনোনয়ন দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আশা করি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এবং এলাকার জনগণ আমার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।”

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল এবং আগামী ৯ এপ্রিল নতুন করে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং মাসুদুর রহমান মাসুদই একমাত্র নতুন প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে বৈধ ঘোষিত অন্য চারজন প্রার্থীর সাথে যুক্ত হয়ে মোট পাঁচজন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নতুন করে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। তিনি আরও বলেন, আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচনে কোনো ধরনের অনিয়মের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

উল্লেখ্য, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ধানের শীষ প্রতীকের প্রার্থী হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। এছাড়া, বিএনপি’র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র প্রার্থী মিজানুর রহমান বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের শপিংয়ে ফেরার কথা ছিল বাবার, ফিরছে নিথর দেহ: বাহরাইনে ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসী নিহত

স্থগিত হওয়া শেরপুর-৩ আসনে জামায়াতের নতুন প্রার্থী, ৯ এপ্রিল ভোটগ্রহণ

আপডেট সময় : ০৭:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬