মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

শিক্ষিকা রুমা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জে উত্তাল মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে নিজ বাড়িতে নৃশংসভাবে নিহত চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন এবং পরে প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করেন।

মানববন্ধনে বক্তারা শামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

উপস্থিত জনতা এ ধরনের জঘন্য ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হত্যাকারীদের দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে শিক্ষিকা শামছুন্নাহার রুমার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘জুলাই বিপ্লব ছিল দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ’: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষিকা রুমা হত্যা: দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোবিন্দগঞ্জে উত্তাল মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬