ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার, অসাম্প্রদায়িক চেতনার প্রশংসা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। সোমবার (২ মার্চ) দুপুরে তিনি মিশনের কার্যকরী পরিষদের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় সহকারী হাই-কমিশনার রামকৃষ্ণ মিশনের সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠান সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠানকে ‘সেতুবন্ধন’ হিসেবে উল্লেখ করেন।

সোমবার দুপুর ১২টায় শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে কার্যকরী পরিষদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম-এর কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতির সহ-সভাপতি দীপশিখা ধর এর সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী রাজেশ ভাটিয়া। তিনি তাঁর বক্তব্যে মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া শ্রী-শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এর কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ অন্যান্য কার্যকরী পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সেবাশ্রমের পক্ষ থেকে প্রধান অতিথি অনিরুদ্ধ দাস এবং বিশেষ অতিথি রাজেশ ভাটিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল। এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়েও সম্মান জানানো হয়।

পরিদর্শনকালে সহকারী হাই-কমিশনার মিশনের বিভিন্ন সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার, অসাম্প্রদায়িক চেতনার প্রশংসা

আপডেট সময় : ০৬:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬