ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার আলামত

লক্ষ্মীপুরের সদর উপজেলায় একটি সবজি ক্ষেতের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার (২ মার্চ) দুপুরে চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করাতিরহাট বাজারের অদূরে একটি সবজি ক্ষেতের পাশে ছোট একটি ডোবার পানিতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যার পর মরদেহটি ডোবায় ফেলে রেখে যায়। তবে আশপাশের কেউই ওই যুবককে চিনতে পারেনি।

স্থানীয়দের কয়েকজন জানিয়েছেন, প্রায় ১৫ দিন ধরে অচেনা এই যুবককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেলেও তার নাম-পরিচয় কেউ জানতো না।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক গণমাধ্যমকে বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ নিহতের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে রাশিয়ার কড়া বার্তা: অবিলম্বে যুদ্ধবিরতি ও বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

লক্ষ্মীপুরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পিটিয়ে হত্যার আলামত

আপডেট সময় : ০৬:১৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬