ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে পুকুরের দখল নিয়ে সংঘর্ষে ২ নিহত, আহত ১৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি সরকারি খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতরা হলেন, রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত মমছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) এবং একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালপাড়া গ্রামের পাঁচ বিঘা আয়তনের একটি সরকারি খাস পুকুর নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আছমত আলী এবং ধামাইনগর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে প্রায় ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিল। পুকুরটি প্রথমে আছমত আলী স্থানীয় মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নেন এবং মাছ চাষ শুরু করেন।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এসময় আছমত আলী তার সমর্থক ও লোকজন নিয়ে মাছ ধরায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্যবিনিময় এবং একপর্যায়ে ধারালো অস্ত্র, হাসুয়া, দা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ৯৯৯-এ কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুরের দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন মন্ত্রীর হত্যাকাণ্ডের পর: ইরানে নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ

সিরাজগঞ্জে পুকুরের দখল নিয়ে সংঘর্ষে ২ নিহত, আহত ১৫

আপডেট সময় : ০৫:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬