ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বাহরাইনে ড্রোন হামলায় প্রাণ গেল সন্দ্বীপের প্রবাসীর, আহত আরও এক বাংলাদেশি

বাহরাইনের আল হিদ ড্রাইডক এলাকায় ভয়াবহ এক ড্রোন হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আবুল মহসিন তারেক (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় সন্দ্বীপেরই আরও একজন প্রবাসী আহত হয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ সময় সোমবার (২ মার্চ) ভোর ৫টার দিকে কর্মস্থলে কাজ করার সময় আকস্মিক এই হামলার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, মার্কিন সামরিক ঘাঁটির নিকটবর্তী আরব শিপবিল্ডিং অ্যান্ড রিপেয়ার ইয়ার্ডে (ASRY) ‘স্টেনা ইম্পেরেটিভ’ নামক একটি জাহাজে মেরামত কাজ করছিলেন তারেক। সে সময় ড্রোন হামলা হলে প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া ড্রোনের একটি অংশ ছিটকে এসে তার শরীরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তারেক সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের পাহাড়েরগো বাড়ির মৃত ছায়েদুল হকের ছেলে। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি বাহরাইনে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং তার পরিবার চট্টগ্রাম নগরীর হালিশহরে বসবাস করে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

তারেকের মৃত্যুর খবরে তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মামাতো ভাই মো. মোশাররফ জানান, তারেক দীর্ঘ প্রবাস জীবনে হাড়ভাঙা খাটুনি দিয়ে পরিবারের স্বপ্ন বুনছিলেন, যা আকস্মিক এই হামলায় তছনছ হয়ে গেল। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শোকাহত স্বজনরা।

এই ঘটনায় সন্দ্বীপের মুছাপুর এলাকার নাজিম উদ্দিন (৪০) নামে আরও এক প্রবাসী বাংলাদেশি আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাক্তন মন্ত্রীর হত্যাকাণ্ডের পর: ইরানে নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ

বাহরাইনে ড্রোন হামলায় প্রাণ গেল সন্দ্বীপের প্রবাসীর, আহত আরও এক বাংলাদেশি

আপডেট সময় : ০৫:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬