ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ইরানি হামলায় নিহত বাংলাদেশি শ্রমিকের পরিচয় নিশ্চিত, শোকের ছায়া

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে আজমানে বসবাস করছিলেন এবং সেখানে পানির গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রোববার রাতে দেশে থাকা সালেখ উদ্দিনের পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তারা জানান, সালেখ উদ্দিন প্রয়াত সবর আলীর ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সালেখ উদ্দিন তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন। সন্ধ্যায় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এই মর্মান্তিক ঘটনায় সালেখ উদ্দিনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, গত পহেলা মার্চ সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এই বাংলাদেশি সহ তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছিলেন। আহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত নিয়ে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত ইরানের ছোড়া অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ওলবাচিয়া পদ্ধতি’ পাইলট প্রকল্প বিবেচনাধীন: স্বাস্থ্যমন্ত্রী

ইরানি হামলায় নিহত বাংলাদেশি শ্রমিকের পরিচয় নিশ্চিত, শোকের ছায়া

আপডেট সময় : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬