জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধান চলাকালে আওয়ামী লীগ দলীয় ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার (১ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, এর আগে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন সাবেক এই সংসদ সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়, সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা অত্যন্ত জরুরি।
দুদকের আবেদনের ওপর শুনানি শেষে আদালত সাবেক এমপি সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আদেশ দেন।
রিপোর্টারের নাম 
























