ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

কুমিল্লায় ৪ বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলার চার নেতাকে বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার পৃথক চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। রোববার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলা বিএনপির সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত নেতারা হলেন তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার, একই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ মুন্সী এবং সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল ওরফে রাসেল ইসলাম। এছাড়াও দলীয় নির্দেশনা অমান্য করার অভিযোগে হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর পাঠানকেও দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

কুমিল্লায় ৪ বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬