ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

শেরপুর-৩ উপনির্বাচন: সাবেক সেনা কর্মকর্তা মাসুদুর রহমানকে প্রার্থী করল জামায়াত

আসন্ন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি এবার সাবেক সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে। তিনি প্রয়াত নুরুজ্জামান বাদলের ছোট ভাই।

রবিবার দুপুরে শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলের শুরা সদস্য, তৃণমূলের নেতাকর্মী এবং জেলা কমিটির পরামর্শের ভিত্তিতে কেন্দ্রীয়ভাবে মাসুদুর রহমানের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

জানা গেছে, মো. মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)-এর শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি এবং এই আসনে দলটির মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের আকস্মিক মৃত্যু হয়। এর ফলে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে গত ২৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এই আসনে পুনরায় তফসিল ঘোষণা করে। নতুন তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

শেরপুর-৩ উপনির্বাচন: সাবেক সেনা কর্মকর্তা মাসুদুর রহমানকে প্রার্থী করল জামায়াত

আপডেট সময় : ০৬:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬