মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

নরসিংদীর চাঞ্চল্যকর তরুণী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জন ৮ দিনের রিমান্ডে

নরসিংদীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেপ্তার সাতজনকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে শুনানি শেষে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান এই আদেশ দেন।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছিলেন। পরে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িত অন্যান্যদের শনাক্ত করতে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ জানায়, শুক্রবার সাবেক এক মেম্বারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরপর শনিবার মামলার প্রধান আসামি নূরা এবং হযরত আলী নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে আলোচিত এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।

আলোচিত এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে, রিমান্ড শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার অনুপস্থিতির অভিযোগ: সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান বর্জন এনসিপির

নরসিংদীর চাঞ্চল্যকর তরুণী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জন ৮ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬