ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

ডিজিটাল লেনদেন বাড়াতে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কৌশলগত চুক্তি

দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে এবং ক্যাশলেস অর্থনীতির পথে এক ধাপ এগিয়ে যেতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) নগদ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এই চুক্তির আওতায় এমটিবি নগদের আন্তঃপরিচালনযোগ্য লেনদেনের সেটেলমেন্ট ব্যাংক হিসেবে কাজ করবে, যা দেশব্যাপী ক্যাশলেস সেবার পরিধি বৃদ্ধিতে সহায়ক হবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, নগদ-এর মাধ্যমে সম্পাদিত ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং বাংলা কিউআর কোড ভিত্তিক সকল লেনদেনের সেটেলমেন্ট ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এই অংশীদারত্ব দেশের আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) ক্যাশলেস লেনদেন সেবার পরিসর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতি ও স্মার্ট গভর্নেন্স প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদ লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে এবং দেশব্যাপী ডিজিটাল পেমেন্টকে সহজলভ্য করতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও বিভিন্ন ধরনের যৌথ প্রকল্প চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, এই চুক্তি দেশের আর্থিক অন্তর্ভুক্তির পাশাপাশি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক হামলা: আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা

ডিজিটাল লেনদেন বাড়াতে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কৌশলগত চুক্তি

আপডেট সময় : ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬