ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আইসিসির মাসসেরা সোবহানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন সোবহানা মোস্তারি। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন তিনি। এতেই মাসসেরা হয়েছেন সোবহানা। এর আগে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ২০২৩ সালের নভেম্বরে মাসসেরা হয়েছিলেন স্পিনার নাহিদা আক্তার।

বাছাইপর্বে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন সোবহানা মোস্তারি। সাত ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেন তিনি। তাতে আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের টারা নরিসকে পেছনে ফেলে ম্যাচসেরা হয়েছেন। সাত ম্যাচের ছয়টিতেই ৩০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন। পাশাপাশি বল হাতে তার শিকার ছিল এক উইকেট।

নারীদের পাশাপাশি ছেলেদের মাসসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। এবার মাসসেরা হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন ইংল্যান্ডের জো রুট ও ভারতের সূর্যকুমার যাদব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলা-ইংরেজির পাশাপাশি শিশুদের তৃতীয় ভাষা শেখানো হবে

আইসিসির মাসসেরা সোবহানা

আপডেট সময় : ০৮:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬