ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: উমরাহ শেষে ফেরার পথে সৌদিতে আটকা পড়লেন মুশফিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহীম। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় তার ফ্লাইটটি গন্তব্যে পৌঁছাতে না পেরে পুনরায় জেদ্দায় ফিরে আসে।

জানা গেছে, উমরাহ শেষে আজ দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা ছিল মুশফিকের। নির্ধারিত সময়ে তিনি জেদ্দা বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ০৮০৬) দুবাইয়ের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ফলে বিমানটি দুবাই না গিয়ে পুনরায় সৌদি আরবের জেদ্দায় ফিরে যেতে বাধ্য হয়। বর্তমানে তিনি জেদ্দা বিমানবন্দরেই অবস্থান করছেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। কয়েক সপ্তাহের চরম উত্তেজনার পর আজ ভোরে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এর পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই সংঘাতের প্রভাবে পুরো অঞ্চলের বিমান চলাচল ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে এবং অনেক দেশের আকাশপথ সাধারণ ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেলে বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে মুশফিকুর রহীম লিখেছেন, “আসসালামু আলাইকুম। উমরাহ পালন শেষ করে আজ এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে দেশে ফিরছিলাম। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে আমি জেদ্দা বিমানবন্দরে আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।”

কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এবং তিনি দেশে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন এই তারকা ক্রিকেটার। অনিশ্চিত এই সময়ে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, “একমাত্র আল্লাহই ভালো জানেন কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সর্বোচ্চ নেতার ভাষণের অপেক্ষায় ইরান, উত্তেজনার পারদ তুঙ্গে

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: উমরাহ শেষে ফেরার পথে সৌদিতে আটকা পড়লেন মুশফিক

আপডেট সময় : ০৮:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬