ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি আহমেদ সোহেল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেলকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালার বিধানমতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি আহমেদ সোহেলকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হিসেবে ৫ বছরের জন্য নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০২৪ সালের ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে পুলিশের চিরুনি অভিযান

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি আহমেদ সোহেল

আপডেট সময় : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫