মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

সোনাইমুড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবায় মিলল শিশুর নিথর দেহ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা নামের দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাদিয়া সুলতানা ওই গ্রামের সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে। শিশুটির এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির আঙিনায় খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে এই ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের দুই দিন পর আজ শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের হৃদয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থান: দূর পরবাসে স্বদেশের সংগ্রাম ও আত্মপরিচয়ের টান

সোনাইমুড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর ডোবায় মিলল শিশুর নিথর দেহ

আপডেট সময় : ০৪:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬