ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মাঠের লড়াই শেষে এবার ক্লাব মালিকানায় ক্রিশ্চিয়ানো রোনালদো

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন এক অধ্যায় শুরু করলেন। খেলার মাঠের আধিপত্য শেষে এবার তিনি নাম লেখালেন ক্লাব মালিকানায়। স্প্যানিশ ক্লাব ইউডি আলমেরিয়ার বড় অংশের শেয়ার ক্রয়ের মাধ্যমে নিজের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এর মাধ্যমে ফুটবল পরবর্তী জীবনের এক সুদূরপ্রসারী রূপরেখা স্পষ্ট করলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি।

২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার সময়ই রোনালদো আভাস দিয়েছিলেন, ক্যারিয়ারের সায়াহ্নে এসে তিনি কোনো ফুটবল ক্লাবের মালিক হতে চান। সেই ঘোষণার তিন বছরের মাথায় নিজের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘সিআর৭ স্পোর্টস ইনভেস্টমেন্টস’-এর মাধ্যমে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন তিনি। তবে এই চুক্তিতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে, তা এখনো গোপন রাখা হয়েছে।

রোনালদোর এই পদক্ষেপকে স্প্যানিশ ফুটবলে তার এক রাজকীয় প্রত্যাবর্তন হিসেবে দেখছেন ফুটবল বিশ্লেষকরা। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ ৯ মৌসুমে ৪৫১টি গোল করে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জিতেছিলেন ১৬টি শিরোপা। পুরনো সেই চেনা আঙিনায় এবার তিনি ফিরলেন ভিন্ন পরিচয়ে। শেয়ার ক্রয়ের পর ৪১ বছর বয়সী এই তারকা এক বিবৃতিতে জানান, মাঠের বাইরে থেকেও ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছা তার দীর্ঘদিনের। আলমেরিয়ার অবকাঠামো ও ভবিষ্যৎ সম্ভাবনা তাকে এই বিনিয়োগে উৎসাহিত করেছে।

রোনালদোর এই সিদ্ধান্ত মূলত তার ক্যারিয়ার-পরবর্তী পরিকল্পনারই একটি অংশ। তিনি আগেই ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক আসর। জানা গেছে, আলমেরিয়ার মালিকানা হস্তান্তরের এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌদি ব্যবসায়ী ও এসএমসি গ্রুপের প্রধান মোহামেদ আল খেরেইজি। মূলত সৌদি সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব তুর্কি আল-শেখের কাছ থেকে গত বছর আলমেরিয়ার মালিকানা নেয় এসএমসি গ্রুপ। রোনালদোর মতো অভিজ্ঞ একজনকে সঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেরেইজি। তিনি বিশ্বাস করেন, স্প্যানিশ ফুটবল সম্পর্কে রোনালদোর অগাধ জ্ঞান ক্লাবটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

খেলোয়াড়ি জীবন চলাকালীন বা অবসরের পর ক্লাব মালিকানায় যুক্ত হওয়ার ঘটনা ফুটবল বিশ্বে নতুন নয়। ডেভিড বেকহাম (ইন্টার মায়ামি) ও কিলিয়ান এমবাপ্পের (এসএম কায়েন) মতো তারকারা ইতিমধ্যেই এই পথে হেঁটেছেন। এছাড়া জেরার্ড পিকে, জ্লাতান ইব্রাহিমোভিচ ও দিদিয়ের দ্রগবার মতো তারকারাও ক্লাব মালিকানার অভিজ্ঞতায় সমৃদ্ধ। এবার সেই অভিজাত তালিকায় যুক্ত হলো সিআর৭-এর নাম। সৌদি বিনিয়োগ ও রোনালদোর অভিজ্ঞতার সমন্বয়ে আলমেরিয়ার ভবিষ্যৎ পথচলা কতটা মসৃণ হয়, এখন সেটাই দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো বিটিসিএলের এমভিএনও সেবার পরীক্ষামূলক কার্যক্রম

মাঠের লড়াই শেষে এবার ক্লাব মালিকানায় ক্রিশ্চিয়ানো রোনালদো

আপডেট সময় : ০৯:৪৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬