রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।
ভূমিকম্পের কারণে রাজধানী ঢাকা ছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত সহ কিছু এলাকায়ও এই ভূকম্পন টের পাওয়া গেছে।
তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে কোনো প্রকার হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
রিপোর্টারের নাম 























