ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শান্তিনগরে ফ্ল্যাট থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন থানার শান্তিনগরে একটি ফ্ল্যাট থেকে মো. মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ৭৫/১ স্কয়ার পার্ক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ শান্তিগরের উল্লেখিত ঠিকানায় পৌঁছায়। সেখানে পঞ্চম তলার একটি ফ্ল্যাটের বাথরুমের ভেতর মাইন উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক সুরতহাল শেষে নিহত মাইন উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাইন উদ্দিন চট্টগ্রামের সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামের আব্দুল মুনাফের ছেলে। তার মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় বাসচাপায় বাইক আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু

শান্তিনগরে ফ্ল্যাট থেকে ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তে মর্গে

আপডেট সময় : ০২:৩৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬