ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নারিন্দায় এসি সিলিন্ডার বিস্ফোরণে লণ্ডভণ্ড ঘর, দগ্ধ একই পরিবারের ৩ জন; আশঙ্কাজনক অবস্থা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর পুরানো ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ এসি সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের বাবা, মা ও ছেলে গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির দেওয়াল ধসে পাশের একটি টিনের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ধ্বংসস্তূপে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন ৫৫ বছর বয়সী মুক্তার ব্যাপারী, তার স্ত্রী ৪৫ বছর বয়সী সেলিনা বেগম এবং তাদের ছেলে ৩০ বছর বয়সী সেলিম। তাদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মুক্তার ব্যাপারীর শরীরের ২২ শতাংশ, সেলিনা বেগমের ২০ শতাংশ এবং সেলিমের শরীরের ৮০ থেকে ১০০ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকরা সেলিমের অবস্থাকে অত্যন্ত সঙ্কটজনক বলে উল্লেখ করেছেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তার ব্যাপারী ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের যন্ত্রাংশ ও সরঞ্জামের ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাসাতেই ব্যবসায়িক কিছু মালামাল রাখা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসায় রাখা এসির গ্যাস ভর্তি একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, বিস্ফোরণের প্রচণ্ডতায় মুক্তার ব্যাপারীর বাসাটির দেওয়াল ধসে পাশের একটি টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ঘরটির টিন চাপা পড়ে ভেঙে যায় এবং ভেতরে থাকা এক নারী আহত হন। তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগান-পাক সীমান্ত সংঘাত: যুদ্ধ বন্ধের আহ্বান রাশিয়ার, মধ্যস্থতার প্রস্তাবও

নারিন্দায় এসি সিলিন্ডার বিস্ফোরণে লণ্ডভণ্ড ঘর, দগ্ধ একই পরিবারের ৩ জন; আশঙ্কাজনক অবস্থা

আপডেট সময় : ১২:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬