ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনভর আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিনের শুরু থেকেই পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ শুক্রবার ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ এবং ওই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তি বজায় রাখতে পাকিস্তান-আফগানিস্তানের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা

আপডেট সময় : ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬