ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

শনিবার সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ: ভোগান্তিতে পড়বেন যেসব এলাকার মানুষ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জরুরি মেরামত ও গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য সিলেটের বেশ কিছু এলাকায় আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিউবো সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ঘোপাশাল ফিডার, ১১ কেভি কাকুয়ারপাড় ফিডার এবং ১১ কেভি ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডারের গ্রাহকরা বিদ্যুৎহীন থাকবেন।

এর ফলে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে – লাক্কাতুরা, ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক এলাকা, পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাহল, লালবাগ, পীররগাঁও, ছালিয়াসহ রতিলিলা, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তি বজায় রাখতে পাকিস্তান-আফগানিস্তানের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

শনিবার সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ: ভোগান্তিতে পড়বেন যেসব এলাকার মানুষ

আপডেট সময় : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬