ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কী আছে বিজনেস প্রমোশন কাউন্সিল আইনের খসড়ায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

‘বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খাতভিত্তিক ব্যবসা উন্নয়ন কার্যক্রমকে সমন্বিত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ হিসেবেই এই আইনের খসড়ায় অংশীজনদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৪ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। 

ওই আইনের খসড়ায় বলা হয়, বাণিজ্য পদ্ধতি সহজীকরণ, পণ্য ও বাজার বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বিধিবিধান প্রতিপালন করে বৈদেশিক বাণিজ্যে সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি-বেসরকারি অংশগ্রহণ অথবা যৌথভাবে দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অ্যাসোসিয়েশনকে সহায়তা দেওয়া হবে।

আইনের খসড়ায় আরও বলা হয়, কাউন্সিলের প্রধান কার্যালয় থাকবে রাজধানী ঢাকায়। কাউন্সিলের একটি পরিচালনা বোর্ড থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান করে ১০ সদস্যের একটি পরিচালনা বোর্ড থাকবে। এ বোর্ডের সার্বিক নির্দেশনা ও সিদ্ধান্তে কাউন্সিল পরিচালিত হবে। কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কাউন্সিল বাংলাদেশের যেকোনও স্থানে শাখা কার্যালয় স্থাপন করতে পারবে, তবে এর জন্য সরকারের পূর্বানুমোদন নিতে হবে। 

দায়িত্ব ও কার্যাবলি বিষয়ে খসড়ায় বলা হয়, সম্ভাবনাময় সেক্টরভিত্তিক কাউন্সিল গঠনে সহায়তা প্রদান এবং গঠিত কাউন্সিলগুলোর সমন্বয় করবে বাংলাদেশ বিজনেস প্রমোশন কাউন্সিল। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের আয়োজন করবে। খাতভিত্তিক গবেষণা, উদ্ভাবন, সেমিনার বা কর্মশালা, দেশীয় মেলা বা প্রদর্শনীর আয়োজন এবং বিদেশে বিভিন্ন মেলার অংশগ্রহণে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনকে সহায়তা করা হবে।
রফতানি বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত পণ্য উৎপাদনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সার্টিফিকেশন বিষয়ে সচেতনতা তৈরি এবং সার্টিফিকেট অর্জনে সহযোগিতা করবে। সার্বিকভাবে কাউন্সিল উৎপাদক, রফতানিকারক ও বিদেশি ক্রেতাদের মধ্যে কার্যকর যোগসূত্র তৈরি করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

কী আছে বিজনেস প্রমোশন কাউন্সিল আইনের খসড়ায়

আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫