ঢাকা ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট, রাতে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ: জেনে নিন আজকের খেলার সূচি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ অপেক্ষা করছে এক জমজমাট ও ব্যস্ত সূচি। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান ও ইংল্যান্ড। অন্যদিকে, ফুটবল মাঠেও থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের একাধিক গুরুত্বপূর্ণ লড়াই। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি কোন খেলাগুলো দেখা যাবে, তা জেনে নিন একনজরে।

ক্রিকেট: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
বিশ্বকাপের সুপার এইট পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে পাকিস্তান ও ইংল্যান্ড। সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার লড়াইয়ে দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, নাগরিক টিভি এবং স্টার স্পোর্টস।

ফুটবল: উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ফুটবল মাঠে আজ রয়েছে চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ। রাত ১১টা ৪৫ মিনিটে ক্লাব ব্রুগের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।

এছাড়া রাত ২টায় তিনটি ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইউরোপের শীর্ষ দলগুলো। নিউক্যাসলের প্রতিপক্ষ হিসেবে থাকছে কারাবাগ, ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান লড়বে বোডো/গ্লিমটের বিপক্ষে এবং বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে অলিম্পিয়াকোস। ফুটবল ভক্তরা এই ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন সনি টেন চ্যানেলে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম সনি লাইভ এবং ট্যাপম্যাডেও খেলাগুলো সরাসরি দেখার সুযোগ থাকছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে সংঘাতের আশঙ্কা: গোলাম পরওয়ার

মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট, রাতে চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চ: জেনে নিন আজকের খেলার সূচি

আপডেট সময় : ০৬:৩৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬