নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১০০ পুরিয়া হেরোইন, ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নিয়মিত মাদক মামলার আসামি এবং একজন এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। এছাড়া চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























