ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

পীরগাছাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়তে চাই: এমপি আখতার হোসেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগাছাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রশাসন ও সুধীজনদের সাথে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

সভার এক পর্যায়ে জুলাই বিপ্লবের শহিদ মঞ্জুর স্ত্রী রহিমা বেগমের আবেগঘন বক্তব্যে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিজের নিঃস্ব অবস্থার কথা তুলে ধরে রহিমা বেগম বলেন, “আমার স্বামী দেশের জন্য প্রাণ দিয়েছেন। আজ আমি সন্তানদের নিয়ে অসহায়। জীবনধারণের জন্য আমার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির দাবি জানাচ্ছি।” সংসদ সদস্য অত্যন্ত সহমর্মিতার সাথে তার কথা শোনেন এবং শহিদ পরিবারের মর্যাদা রক্ষা ও পুনর্বাসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, “পীরগাছা ও কাউনিয়া উপজেলার সামগ্রিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। জনগণের দেওয়া পবিত্র আমানত রক্ষায় আমি বদ্ধপরিকর। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির কোনো স্থান থাকবে না।” তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা ও শহিদদের ত্যাগের বিনিময়েই আজ আমরা এই অবস্থানে। তাদের সম্মান নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি শিক্ষার প্রসার ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ পরিকল্পনার কথা জানান তিনি। একইসাথে যেকোনো ভুলত্রুটি সুধরে দিতে এলাকাবাসীকে বড় ভাই বা সন্তানের মতো পাশে থাকার আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় পীরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কিছু দপ্তরের অসহযোগিতা ও তথ্য প্রদানে অনীহার বিষয়টি তুলে ধরা হয়। বিশেষ করে খাদ্য বিভাগে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও নিম্নমানের সামগ্রী ক্রয়ের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান সাংবাদিকরা। এছাড়া বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কারসহ উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।

সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও সেচ ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার একেএম মহিব্বুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও জুলাই বিপ্লবের যোদ্ধারা। সংসদ সদস্য প্রতিটি দাবি ধৈর্য সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

পীরগাছাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়তে চাই: এমপি আখতার হোসেন

আপডেট সময় : ১১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬