ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের সাঁড়াশি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো ফুটপাত দখলমুক্ত করতে এবং নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের প্রধান সড়কগুলোতে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত এলাকায় এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত দখল করে মালামাল রাখায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। এর ফলে তৈরি হতো তীব্র যানজট। জনস্বার্থে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে এই কঠোর অবস্থান নেয় প্রশাসন।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত দখল করে দোকানের মালামাল সাজিয়ে রেখেছেন। এছাড়া কয়েকটি ফলের দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখা এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুটপাত দখলের দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকায় কারচুপি ও অতিরিক্ত দাম রাখার দায়ে দুটি ফলের দোকানকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান জানান, ফুটপাত দখল করে ব্যবসা করার ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। জনভোগান্তি নিরসন এবং বাজারদর স্থিতিশীল রাখতে প্রশাসনের এই তৎপরতা। তিনি আরও সতর্ক করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান এবং পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সার সুজা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের সাঁড়াশি অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ১১:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬