ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তার পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা জমা রয়েছে। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সোমবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আলমগীর হোসেন সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার জন্য একটি আবেদন দাখিল করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে, যা অত্যন্ত সন্দেহজনক। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।

সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে, এই অর্থ যেকোনো সময় উত্তোলন করে বিদেশে পাচার বা অন্য কোথাও সরিয়ে ফেলা হতে পারে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং অবৈধ অর্থের সুরক্ষায় এসব ব্যাংক হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন। দুদকের এই যুক্তির ভিত্তিতে আদালত ৪১টি হিসাবের লেনদেন বন্ধের আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও তার পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় : ১১:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬