মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

‘চাঁদাবাজ যে দলেরই হোক, বেঁধে পুলিশের হাতে দিন’: মেঘনায় খন্দকার মারুফ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর বাজারে বিশেষ তদারকি চালিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। সোমবার দুপুরে বাজার মনিটরিংকালে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ব্যবসায়ীদের উদ্দেশে বিএনপির এই নির্বাহী কমিটির সদস্য বলেন, বাজারে কেউ চাঁদাবাজি করতে এলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাকে তৎক্ষণাৎ দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জনস্বার্থে কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।

আসন্ন রমজানে সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকার আহ্বান জানান ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, পবিত্র মাসে সাধারণ ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারেন, সেদিকে ব্যবসায়ীদের মানবিক দৃষ্টি রাখতে হবে।

বাজার মনিটরিংয়ের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, আবু ইউসুফ নয়ন ও দিলারা শিরিন। এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

বাজার পরিদর্শন শেষে ড. খন্দকার মারুফ হোসেন মানিকার চর বাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শুরুর আগে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হুমকি উপেক্ষা করে লোহিত সাগর পার হলো সৌদি আরবের দুই তেলবাহী জাহাজ

‘চাঁদাবাজ যে দলেরই হোক, বেঁধে পুলিশের হাতে দিন’: মেঘনায় খন্দকার মারুফ

আপডেট সময় : ১০:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬