শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম অধিদপ্তর জনবল নিয়োগের লক্ষ্যে বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদগুলোতে ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৯ জনকে নিয়োগ দেবে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে তাদের আবেদন সম্পন্ন করতে পারবেন।
নিচে পদভিত্তিক বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ১৩তম গ্রেডে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
২. হিসাবরক্ষক: এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৪তম গ্রেডে ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
৪. ল্যাবরেটরি টেকনিশিয়ান: জীববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে। মোট পদ সংখ্যা ৮টি। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৫. লাইব্রেরি সহকারী: গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য ৪টি পদ রয়েছে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৬. পরিবার কল্যাণ পরিদর্শিকা: এই পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৭. অডিওভিজ্যুয়াল অপারেটর: স্নাতক ডিগ্রিধারীদের জন্য ২ টি পদ বরাদ্দ রয়েছে। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।
৮. ফার্মাসিস্ট: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ৩টি শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।
৯. ডাটা এন্ট্রি অপারেটর: এইচএসসি পাস প্রার্থীদের জন্য ২ টি পদ রয়েছে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১০. নার্স: নার্সিং বিষয়ে ডিপ্লোমাধারীরা এই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন। মোট পদ সংখ্যা ৮টি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
১১. ডিসপেন্সারি অ্যাটেনডেন্ট: এসএসসি পাস প্রার্থীদের জন্য ৫টি পদ রয়েছে। বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।
১২. পরিচ্ছন্নতা কর্মী: অষ্টম শ্রেণি বা জেএসসি পাস প্রার্থীরা ২ টি পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
১৩. আয়া (মহিলা): এসএসসি পাস ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন ১ জন মহিলা প্রার্থীকে এই পদে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের শ্রম অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মাবলি অনুসরণ করে আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। পদভেদে প্রয়োজনীয় পরীক্ষার ফি এবং অন্যান্য শর্তাবলি বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হলো।
রিপোর্টারের নাম 























