ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

বিশ্বকাপ স্বপ্ন ফিকে, নেইমারের হোঁচট পাউলিস্তায়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ইনজুরির সঙ্গে নিত্য লড়াই করে চলেছেন নেইমার জুনিয়র। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বড়সড় এক ধাক্কা খেলেন ব্রাজিলিয়ান তারকা। পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তার দল সান্তোস। শুধু দলের হারই নয়, অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলের এই পরাজয়ে নেইমারের নিজের পারফরম্যান্সও ছিল একেবারেই বিবর্ণ।

একসময় ধূমকেতুর মতো আলো ছড়িয়ে আগমন ঘটেছিল যার, সেই নেইমার জুনিয়র এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে। ইনজুরি যেন তার নিত্যসঙ্গী। তবুও হাল না ছেড়ে, সমস্ত প্রতিকূলতা জয় করে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে। তার এই লক্ষ্য পূরণের পথে প্রতিটি ম্যাচকেই তিনি দেখছেন একেকটি ফাইনাল হিসেবে। সে হিসেবে, জাতীয় দলে ফেরার অভিযানে এই হারকে এক বড় হোঁচট হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা।

পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সিরি বি’র দল গ্রেমিও নোভোরিজোন্তিনোর কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে সান্তোস। এই ম্যাচে নেইমারের কাছ থেকে দলের একটি উজ্জ্বল পারফরম্যান্স প্রত্যাশিত হলেও, তিনি ছিলেন নিজের ছায়া হয়ে। উল্টো, দলের প্রথম গোলটি হজম করার পেছনে পরোক্ষভাবে তার দায় ছিল। প্রথমার্ধের ঠিক আগে রক্ষণভাগে বল হারালে রোমুলো গোল করে গ্রেমিওকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে গ্যাব্রিয়েল বন্তেম্পো সান্তোসের হয়ে সমতা ফেরালেও, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লিও নালদির গোলে স্বাগতিকরা জয় নিশ্চিত করে। ম্যাচ শেষে নিজের ভুলের জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে নেন নেইমার। টিভি সম্প্রচারে দেখা যায়, তিনি সতীর্থদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। তবে হতাশাজনক এই হারের পর ৩৪ বছর বয়সি এই তারকা ফুটবলার সমালোচনার মুখে পড়েছেন। তার এমন অফ ফর্ম জাতীয় দলে ফেরার স্বপ্নকে আরও কঠিন করে তুলছে।

আগামী মার্চে জাতীয় দলে ফেরার লক্ষ্য ঠিক করেছিলেন নেইমার। কিন্তু ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগেই সাফ জানিয়ে দিয়েছেন, কেবল নামের ভারে দলে জায়গা মিলবে না। চোটমুক্ত হয়ে মাঠে পারফর্ম করেই দলে ফিরতে হবে। পাউলিস্তায় নেইমারের বিবর্ণ পারফরম্যান্স তার সেই সম্ভাবনাকে আরও ধূসর করে তুলল। এখন দেখার বিষয়, নেইমার কি পারবেন আবার স্বরূপে ফিরতে এবং আলো ছড়িয়ে ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা করে নিতে?

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

বিশ্বকাপ স্বপ্ন ফিকে, নেইমারের হোঁচট পাউলিস্তায়

আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬