ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রিয়ালে ম্লান মাস্তান্তুয়ানোর আলো: জাতীয় দলে শঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রিয়াল মাদ্রিদে আলো ঝলমলে শুরু করেও এখন অনিশ্চয়তার মুখে আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। স্প্যানিশ ক্লাবটিতে তার আগমন ছিল সম্ভাবনার বার্তা নিয়ে, মাঠের পারফরম্যান্সেও তার প্রমাণ মিলেছিল। কিন্তু নতুন কোচের অধীনে হঠাৎ করেই বদলে গেছে তার খেলার সময় ও পজিশন, যা তার ক্লাব ভবিষ্যৎ এবং আসন্ন জাতীয় দলের খেলা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই মাস্তান্তুয়ানো ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্রুতই তিনি নিজের জাত চিনিয়ে দলের নিয়মিত একাদশে জায়গা করে নেন, যা তাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে তোলে। তবে সমস্যা দেখা দেয় নতুন কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব নেওয়ার পর। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আরবেলোয়া আসার পর মাস্তান্তুয়ানোর পজিশন ও গুরুত্বে বড় ধরনের পরিবর্তন আসে। প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই তিনি একাদশে ছিলেন, একটি গোলও করেন এবং প্রতি ম্যাচে ৭০ মিনিটের বেশি সময় মাঠে কাটান, যা কোচের আস্থা অর্জনের ইঙ্গিত দিচ্ছিল।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের পর থেকে পরিস্থিতি নাটকীয়ভাবে বদলাতে শুরু করে। ওই ম্যাচে ৮২ মিনিটে বদলি হিসেবে নামার পর রিয়াল সোসিয়েদাদ, বেনফিকা (চ্যাম্পিয়নস লিগ) এবং ওসাসুনার মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে মাঠেই দেখা যায়নি। সব মিলিয়ে শেষ চার ম্যাচে তার খেলার সুযোগ মিলেছে মাত্র ১৩ মিনিট। এই পরিসংখ্যানই এখন আর্জেন্টিনা ফুটবল মহলে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামনেই আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মাস্তান্তুয়ানোর। ২৭ মার্চ স্পেনের বিপক্ষে ফিনালিসিমা এবং জুনে বিশ্বকাপকে সামনে রেখে ক্লাবে নিয়মিত খেলা ও ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দলে তার জায়গা পাকা করার জন্য অপরিহার্য। এমন সময়ে ক্লাবে সুযোগ কমে যাওয়া তার জন্য বড় ধরনের ধাক্কা। পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড়রাও। রিভার প্লেটের কিংবদন্তি নরবের্তো আলোনসো সরাসরিই বলেছেন, “ওকে শেষ করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় ছেলেটা আগে নিচুমানের কোনো দলে যাবে, সেখানে নিজেকে প্রমাণ করে তবেই হয়তো আবার রিয়ালে ফিরবে।”

রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে তরুণদের জন্য নিজেকে মানিয়ে নেওয়ার সময় খুব কম থাকে। হয় দ্রুত মানিয়ে নিতে হয়, নয়তো ধার কিংবা দলবদলের পথই বেছে নিতে হয়। ব্রাজিলের তরুণ প্রতিভা এনড্রিকের মতো কিছু খেলোয়াড় ভিন্ন পথ বেছে নিলেও, মাস্তান্তুয়ানো এখন কোন পথে হাঁটেন, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

রিয়ালে ম্লান মাস্তান্তুয়ানোর আলো: জাতীয় দলে শঙ্কা

আপডেট সময় : ০৯:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬