ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: টেস্ট দিয়ে শুরু হবে লড়াই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজকে সামনে রেখে সম্প্রতি চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বহুল প্রতীক্ষিত এই সফরে টাইগাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। এই দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বিবেচিত হবে।

টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ১, ৪ ও ৭ ডিসেম্বর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা দিয়ে দীর্ঘ এই সফরের পর্দা নামবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই ব্যস্ত সূচির পরপরই তারা বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ লড়াইয়ে নামবে।

সিএসএ’র প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে আতিথ্য দিতে তারা পুরোপুরি প্রস্তুত। তিনি আরও যোগ করেন, প্রতিটি ওয়ানডে সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তাদের প্রস্তুতির অংশ। প্রোটিয়ারা শুধু আয়োজক হিসেবে নয়, সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবেও নিজেদের গড়ে তুলতে চায় বলে জানান মোসেকি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১৯ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড

দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: টেস্ট দিয়ে শুরু হবে লড়াই

আপডেট সময় : ০৯:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬