ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সিডনিতে বাঘিনীদের কঠোর অনুশীলন: সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়ছে আনিকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেই ঘাম ঝরানো শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কোচ পিটার বাটলারের অধীনে এরই মধ্যে দুটি অনুশীলন সেশন সেরে নিয়েছেন সাবিনারা। প্রথমবারের মতো লাল-সবুজ জার্সি গায়ে চাপানো সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীও সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

গত শুক্রবার গভীর রাতে সিডনিতে পা রাখার পর শনিবার সকালেই অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। বিকেলে ছিল জিম সেশন। এরপর রবিবারও সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে নিজেদের ঝালিয়ে নিয়েছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাসহ দলের অন্য সদস্যরা। এই দুই দিনের অনুশীলনে নিজেদের মধ্যে ম্যাচ সিনারিও অনুশীলনও সেরে নিয়েছে বাঘিনীরা, যা মূল টুর্নামেন্টের জন্য তাদের প্রস্তুত হতে সাহায্য করবে।

বিশেষ করে, জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া ২১ বছর বয়সী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী সতীর্থদের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন। দলের অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে তার বোঝাপড়া বেশ ভালো। ঢাকায় ক্যাম্পের সময়ও তারা রুমমেট ছিলেন, অস্ট্রেলিয়াতেও আনিকা আফঈদার সঙ্গেই থাকছেন।

রবিবার দ্বিতীয় দিনের প্রস্তুতি শেষে আনিকা জানান, দলের বাকি সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া আরও শক্তিশালী হচ্ছে। তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে। আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। আর হ্যাঁ, দলের সবার মধ্যকার বোঝাপড়া বা বন্ডিং আরো ভালো হচ্ছে।’ তবে সিডনির ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাকে কিছুটা অস্বস্তিতে ফেলছে। আনিকা বলেন, ‘সত্যি বলতে আবহাওয়া নিয়ে আমার একটু কষ্ট হচ্ছে। আমি এখনো এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

চলতি ফেব্রুয়ারির শুরুতে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পান আনিকা। সুইডেনের ক্লাব ব্রোমপোজকর্নের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই ফুটবলারের গত মাসেই সুইডিশ কাপ দিয়ে ক্লাবটির সিনিয়র দলে অভিষেক হয়েছে। এমন একজন প্রতিভাবান খেলোয়াড়কে নিয়েই এশিয়া কাপের মিশনে অস্ট্রেলিয়ায় এসেছেন কোচ পিটার বাটলার।

আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার তিন শহরের পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টে বাংলাদেশ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে। আগামী ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে তারা। আর ৯ মার্চ পার্থ স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

সিডনিতে বাঘিনীদের কঠোর অনুশীলন: সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়ছে আনিকার

আপডেট সময় : ১০:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬