ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সুপার এইটে চ্যাম্পিয়নদের লড়াই: আজ ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আজ মুখোমুখি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ও দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি দুই দলের জন্যই এই পর্বের প্রথম বড় পরীক্ষা। গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে উড়ন্ত ফর্মে থাকা এই দুই দলই চাইবে জয় দিয়ে সুপার এইট মিশন শুরু করতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে ‘প্রি-সিডিং’ নিয়মের কারণে সুপার এইটের গ্রুপ-১ সাজানো হয়েছে সব গ্রুপ চ্যাম্পিয়ন দল নিয়ে। সেই হিসেবে আজ গ্রুপ চ্যাম্পিয়নদের প্রথম লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতবার একে অপরের মোকাবিলা করেছে এই দুই দল। এর মধ্যে ৫টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত, আর প্রোটিয়াদের জয় মাত্র দুটি। ঘরের মাঠে লক্ষাধিক দর্শকের সমর্থনও ভারতের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেবে।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় শিবিরে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে কয়েকজন ক্রিকেটারের অফফর্ম। বিশেষ করে অভিষেক শর্মা, যিনি এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক সূর্যকুমার যাদব তার পক্ষে সাফাই গাইলেও, তাকে সাইড বেঞ্চে বসানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া নিয়মিত তিন নম্বরে ব্যাট করা তিলক ভার্মাও প্রত্যাশিত ছন্দে নেই। ফলে এই দুজনের যেকোনো একজনকে একাদশ থেকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডারকে আরও শক্তিশালী করতে অক্ষর প্যাটেল কিংবা ওয়াশিংটন সুন্দরের ওপরও ভরসা রাখা হতে পারে। পেস বোলিংয়েও আসতে পারে পরিবর্তন, ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা শিবিরে নেই কোনো দুশ্চিন্তা। দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক প্রতিটি ম্যাচেই দলকে উড়ন্ত সূচনা এনে দিচ্ছেন। ভারতের বিপক্ষেও তাদের কাঁধেই থাকবে বড় সংগ্রহের ভিত গড়ার দায়িত্ব। বল হাতেও লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের মতো তিন পেসার আছেন দারুণ ছন্দে। ফলে একাদশে কোনো পরিবর্তনের প্রয়োজন দেখছে না প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।

এদিকে, দিনের প্রথম ম্যাচে সুপার এইটের গ্রুপ-২-এ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচটি। ইনজুরি কিংবা অফফর্ম—কোনো দিক থেকেই চিন্তিত নয় দুদল। সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিল্প-সাহিত্যচর্চা রাজনীতির ঊর্ধ্বে: প্রধানমন্ত্রী

সুপার এইটে চ্যাম্পিয়নদের লড়াই: আজ ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ

আপডেট সময় : ০৮:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬