ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

গণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত নেতা রেজাউল করিম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাইয়ের চেতনায় অনুষ্ঠিত গণভোটের রায় অবিলম্বে কার্যকর করা না হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রমাদান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. রেজাউল করিম বলেন, এখনো গণভোট নিয়ে টালবাহানা চলছে। গণভোটকে অস্বীকার করা হলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে। তার দাবি, জুলাই আন্দোলনের ফলেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হয়েছেন। অনেকেই দেশে ফিরে এসেছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, একই সঙ্গে একজন ভোটার দলীয় ভোট দিলেও ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু সেই ভোটের প্রতিফলন অনুযায়ী সংবিধান সংস্কারের শপথ নেওয়া হয়নি, উচ্চকক্ষ গঠনের ব্যাপারেও গড়িমসি করা হচ্ছে। জুলাই সনদের বিষয়ে গণভোটে যে রায় এসেছে, তা অবজ্ঞা করা উচিত নয়। অবিলম্বে জনগণের দেওয়া রায় কার্যকর করতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তবে আমরা সরকারের কথার প্রতি আস্থা রাখতে চাই।

লক্ষ্মীপুরে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান, ১৯ নম্বর তেওয়ারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমীর ডা. রাজন, সেক্রেটারি কাউসার হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রায় আড়াইশ পরিবারের মধ্যে রমাদানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

গণভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত নেতা রেজাউল করিম

আপডেট সময় : ০৯:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬