ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

## বঙ্গোপসাগরে বিশাল কোরালের দেখা মিলল, জেলের জালে উঠল ২২ কেজি ওজনের মাছ

বরগুনা: বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিশাল কোরাল মাছ। পরে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি হয়। শনিবার (আজ) সকাল ১১টার দিকে বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে এই বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে।

জানা গেছে, গত শুক্রবার রাতে ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য জাল ফেলেন মান্নান খান। শনিবার সকালে জাল তুলতে গিয়ে তিনি তার জালে আটকে থাকা বিশাল কোরালটি দেখতে পান। মাছটির ওজন ২২ কেজি ৫০০ গ্রাম। পরে মাছটি তালতলী বাজারে নিয়ে আসা হয়। সেখানে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। কেজি প্রতি ৮৫০ টাকা দরে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা ১৯ হাজার ১২৫ টাকায় মাছটি ক্রয় করেন।

মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটির রং কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। তারা মনে করছেন, মাছটি আরও সতেজ অবস্থায় থাকলে এর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারত।

এ প্রসঙ্গে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময়ে সাগর ও নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা জারি করে। এছাড়াও অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ থাকার ফলে নদ-নদীতে মাছের সংখ্যা বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় কোরাল মাছ ধরা পড়েছে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

জেলের জালে সাড়ে ২২ কেজির কোরাল

আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬