মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

দেশের আরো কিছু অঞ্চলে জাতীয় শহীদ দিবস পালিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

## দেশজুড়ে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের স্মরণে জাতি আজ গভীর শ্রদ্ধায় অবনত। দেশের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ।

বালিয়াকান্দি (রাজবাড়ী): রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটির সূচনা হয় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করে। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আলোচনা সভা, রক্তের গ্রুপ নির্ণয় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান, থানার ওসি আব্দুর রব তালুকদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার মর্যাদা ও ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভাষা আন্দোলনকে বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার প্রথম সংগ্রাম হিসেবে অভিহিত করেন এবং শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা চর্চা ও দেশের ইতিহাস জানার প্রতি গুরুত্বারোপ করেন।

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, থানা ও নৌ পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

গোপালগঞ্জ: সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবি জানিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জেলা বিএনপি, জেলা পরিষদ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ পৌরসভা, গণপূর্ত, এলজিইডি সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষ সহ স্বর্বস্তরের সাধারণ মানুষ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উজিরপুর (বরিশাল): উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথম প্রহরে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু-এর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা বিএনপি-এর নেতৃবৃন্দ, উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ-এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাগণ, উজিরপুর পৌরসভা প্রশাসক মহেশ্বর মন্ডলের নেতৃত্বে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কচুয়া (বাগেরহাট): বিনম্র শ্রদ্ধা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাগেরহাটের কচুয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কচুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর একে একে বিভিন্ন দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৭টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে। প্রভাত ফেরি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পলাশবাড়ী (গাইবান্ধা): শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। গাইবান্ধা-৩ (পলাশবাড়ী সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্যের পক্ষে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পলাশবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চান। এরপর উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে পলাশবাড়ী থানা, পলাশবাড়ী পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

রাজশাহী: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর গড়ে তোলা নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়াও রাতে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। তিনি বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে অকৃত্রিম ভালোবাসার বন্ধন বলে উল্লেখ করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে প্রভাত ফেরিসহ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হলসহ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণে অংশগ্রহণ করে। সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

তানোর (রাজশাহী): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে এবং ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

গুইমারা (খাগড়াছড়ি): খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে গুইমারা কেন্দ্রীয় শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পন করেন গুইমারা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, মারমা ঐক্য পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। আলোচনা সভায় বক্তাগণ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং ভাষার জন্য শাহাদৎ বরকারীদের রুহের মাগফিরাত কামনা করে সকল জাতিসত্তার ভাষা সংরক্ষণে নিজস্ব কমিউনিটি থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

চৌদ্দগ্রাম (কুমিল্লা): কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, থানা, স্বাস্থ্য বিভাগ, প্রেস ক্লাব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় মাতৃভাষা সম্পর্কিত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও বক্তব্য শুনে সকলে মুগ্ধ হন। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘তরুণরাই দেশের ভবিষ্যৎ’: উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

দেশের আরো কিছু অঞ্চলে জাতীয় শহীদ দিবস পালিত

আপডেট সময় : ০৩:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬