ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

‘গণভোট মানে না বিএনপি’: নীলফামারী নেতার ভাইরাল বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমারে নির্বাচন ও গণভোট নিয়ে স্থানীয় এক বিএনপি নেতার বিতর্কিত মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, তার দল কোনো ধরনের ‘হ্যাঁ-না’ ভোট বা গণভোট মানে না। এই মন্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কাজলকে দলের সাংগঠনিক অবস্থা ও নির্বাচনী ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। তিনি দাবি করেন, নীলফামারীসহ রংপুর বিভাগে বিএনপির পরাজয় ছিল সুপরিকল্পিত। পর্যাপ্ত জনসমর্থন থাকা সত্ত্বেও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হারানো হয়েছে। তবে এই ব্যর্থতার পেছনে দলের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা ছিল বলেও তিনি স্বীকার করেন।

ডোমার-ডিমলা আসনের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে শফিকুল ইসলাম কাজল বলেন, স্থানীয় নেতা-কর্মীদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। মূলত ভুল প্রার্থী নির্বাচনের কারণেই নীলফামারীতে বিএনপির এমন বিপর্যয় হয়েছে বলে তিনি মনে করেন।

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি যেভাবে রাষ্ট্রক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তা দেশের সাধারণ মানুষ কখনোই গ্রহণ করবে না। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, যে ওয়ার্ডগুলোতে আগে জামায়াত মাত্র ৩০-৪০টি ভোট পেত, সেখানে এবার তারা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ ভোট পেয়েছে। এই অস্বাভাবিক ভোট বৃদ্ধির কারণ অনুসন্ধান করা জরুরি।

আন্দোলন ও সহিংসতার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গত কয়েক দিনে বিএনপির বেশ কয়েকজন কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের বিপক্ষে সারা দেশে যে আন্দোলনের হুমকি আসছে, তা মোকাবিলায় তারা রাজপথে প্রস্তুত রয়েছেন।

এই বিষয়ে মন্তব্য জানতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম কালুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভিডিওটি তিনি এখনো দেখেননি। তবে বিএনপি গণভোটের বিপক্ষে কি না—এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য না করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে মর্মান্তিক পরিণতি: আনোয়ারায় মাচা ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত

‘গণভোট মানে না বিএনপি’: নীলফামারী নেতার ভাইরাল বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড়

আপডেট সময় : ০৬:৪৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬