দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রি ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার ৪৯ জন সদস্যও এদিন শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান। এই সাক্ষাতের বিষয়টি পরবর্তীতে প্রফেসর মুহাম্মদ ইউনূসের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পেজেও জানানো হয়।
—
রিপোর্টারের নাম 




















