ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের ছাদ থেকে পা পিছলে পড়ে মুনজরুল হক মোখলেছ (৫৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও দুলমা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।
রোববার বিকেলে পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন নিজ বাসার চারতলা ভবনের ছাদের ময়লা পরিষ্কার করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। মমেক হাসপাতালে ভর্তি করার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ থেকে পা পিছলে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
রিপোর্টারের নাম 






















