নারায়ণগঞ্জ শহরের একটি বড় অংশে আগামী বুধবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহক গ্যাসবিহীন থাকবেন।
গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে গ্রাহকদের সাময়িক এই অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একইসঙ্গে, এমন পরিস্থিতিতে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















