ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পবিত্র রমজানের চাঁদ: সিদ্ধান্ত নিতে বুধবার বসছে জাতীয় কমিটির সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

১৪৪৫ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল বুধবার (১৩ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা বসবে।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে, সেই অনুযায়ী রোজা শুরুর তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানানোর জন্য অনুরোধ জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এক্ষেত্রে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে টেলিফোন করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার জন্য বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে অতিবৃষ্টিতে থমকে আছে বোরো ধান সংগ্রহ, বন্যার শঙ্কায় কৃষক

পবিত্র রমজানের চাঁদ: সিদ্ধান্ত নিতে বুধবার বসছে জাতীয় কমিটির সভা

আপডেট সময় : ০৫:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬